সারাদেশ

বাঁধ ভাঙা পানিতে ভেসে গেছে ঈদের আনন্দ

নিজস্ব প্রতিনিধিঃ

করোনার কারণে আমাদের সকলের ঈদ আনন্দে ভাটা পড়লেও, ঘরে বসে পরিবারের সবার সাথে কিছুটা হলেও আনন্দ করতে পারছি। কিন্তু এদেশেই অন্য এক প্রান্তে মানুষের ঈদ আনন্দ ভাসিয়ে নিয়ে গেছে প্রলয়ংকারি ঘূর্ণিঝড় আম্পান।

সুপার সাইক্লোন আম্পানের আঘাতে ক্ষত-বিক্ষত সাতক্ষীরা উপকূলের বেড়িবাঁধগুলো। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে তলিয়ে যাচ্ছে হাজারো মানুষের বাসস্থান। এ কারণে ঈদ উপেক্ষা করে শ্যামনগ‌রের দ্বীপ ইউনিয়ন গাবুরার মানুষ স্বেচ্ছা শ্রমে সোমবার সকাল থেকে বাঁধ নির্মাণে অংশ নেন।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘আগে তো বাঁচতে হবে। ইউনিয়নের অনেক এলাকায় পানি থই থই করছে। জোয়ার হলে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। সেটা ঠেকাতে বাঁধ দেওয়া জরুরি। জোয়ার আসলে কাজ করা কঠিন হয়ে যায়। সেজন্য এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছি।’

গাবুরার বাসিন্দারা বলেন, ‘দেশজুড়ে সবাই ঈদ করছে, কিন্তু আমাদের এবার আর ঈদ করা হল না। ঈদ নিয়ে ব্যস্ত থাকলে যেটুকু বসতভিটা এখনো অবশিষ্ট আছে, একটু পড়ে তার চিহ্নও থাকবে না। কারণ, দুই ঘণ্টা পর আবারও জোয়ারের পানিতে পূর্ণ হবে লোকালয়। তার আগেই যদি বাঁধে কিছুক্ষণ কাজ করা যায়, তাহলে হয়তো বিপদ থেকে মুক্ত হওয়া যাবে। জোয়ার আসার আগে যদি বাঁধটা একটু উঁচু করা যায়, সেজন্য সবাই হাত লাগিয়েছেন।’

উল্লেখ্য যে, গত এক দশক ধরে ঘূর্ণিঝড় আইলার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি সাতক্ষীরা উপকূলের মানুষজন। এরই মধ্যে সুপার সাইক্লোন আম্পানের আঘাতে ফের বাঁধ ভেঙে নোনা জলে তলিয়ে যায় সমগ্র দক্ষিণ উপকূলীয় এলাকা। রমজান শেষে ঈদ এলেও মানবেতর জীবনযাপন করছেন এ অঞ্চলের অসহায়, দুস্থ ও প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষেরা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা