সারাদেশ

হাতুড়ে ডাক্তারের হাতে রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

পাশ না করেই নামের আগে ডেন্টিস্ট লিখে দীর্ঘ দিন ধরে প্রতারণা করছেন মাসুদ রানা নামের এক ভুয়া দন্ত চিকিৎসক। মানিকগঞ্জে চেম্বার খুলে নিয়মিত প্র্যাকটিস করছেন তিনি। কিন্তু এবার তার অপচিকিৎসায় এক দাঁতের রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

ওই ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় সাব্বির হায়দার সিজার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (২১ মে) নিহতের স্ত্রী শাহিনুর বেগম নুরী সদর থানায় মাসুদ রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাব্বির হায়দার সিজার মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। তিনি একটি পোশাক কারখানায় প্রশাসনিক কর্মকর্তা পদে চাকরি করতেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ মে সকাল ১০টার দিকে দাঁতের ব্যথা অনুভব করায় স্বামীকে নিয়ে নুরী শহরের খালপাড় এলাকায় জিন্নত রাবেয়া প্লাজায় ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জারি কেয়ার নামে মাসুদ রানার প্রতিষ্ঠানে নিয়ে যান। মাসুদ রানা দাঁত তুলে ফেলার পরামর্শ দেন। এতে তারা রাজি না হলে মাসুদ তাদের বলেন, দাঁত উঠানো না হলে ক্যানসারসহ জটিল রোগ হতে পারে। এরপর মাসুদ তাদের আতঙ্কিত করে রাজি করিয়ে পর পর দুটি ইনজেকশন পুশ করে দাঁত টেনে উঠিয়ে ফেলে। তার পর থেকেই সিজারের প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। ১৯ মে সিজারের হাত-পা ঠান্ডা হয়ে আসলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সিজারকে মৃত ঘোষণা করেন।

স্বামীর মৃত্যুর পর মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লাশ ময়নাতদন্ত না করে দাফনের জন্য বলেন। মাসুদ রানা বিডিএস ডাক্তার না হয়েও নামের আগে ‘ডেন্টিস্ট’ লিখে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। নুরী তার দৃষ্টান্তমূলক বিচার চান।

এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি নিয়ম মেনেই চিকিৎসা দিয়েছি।’ দেশের প্রচলিত আইনে বিডিএস পাস ব্যতীত নামের আগে ডেস্টিস্ট লেখা এবং চিকিৎসা প্রদান করতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে মাসুদ রানা যৌক্তিক কোনও সদুত্তর দিতে পারেনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, এ ব্যাপারে নিহতের স্ত্রীর লিখিত অভিযোগ অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা