সারাদেশ

ফেরি চলাচল ব্যাহত,মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা-যমুনার অববাহিকায় সৃষ্টি হয়েছে তীব্র স্রোত। এতে ফেরি পারাপারে বিলম্ব হওয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ যানজট। আবার বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে প্রায় ৯ দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরি ঘাটে এখনো পণ্যবাহী ট্রাকের জট লেগে আছে। আর ঘাট এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি দেখা গেছে।

এই দিকে পানি-বৃদ্ধির কারণে ৪টি ফেরিঘাটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করলেও ফেরি ভিড়তে দীর্ঘ সময় লাগায় এই ট্রাকের দীর্ঘ লাইন স সৃষ্টি হয়েছে। নদী ভাঙনে গত দুই দিন ধরে ৪নং ঘাটটি বন্ধ হয়ে গেছে। তীব্র স্রোতের টানে ঘাট দিয়েও ফেরি চলছে ঝুঁকি নিয়ে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত ঘাট এলাকায় ফেরি পারের জন্য অপেক্ষা করছে ট্রাকগুলো।

অন্যদিকে, দৌলতদিয়া ঘাট থেকে ১৩.৫ কি.মি. দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীমুখী পণ্যবাহী ট্রাক ও কার্ভাডভ্যানকে আটকে রাখা হয়েছে। যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে মহাসড়কে আটকে থাকতে হচ্ছে চালক ও সহকারীদের।

খুলনা থেকে কার্টুনবোঝাই ট্রাকচালক সোহরাফ হোসেন আরটিভি নিউজকে বলেন, দৌলতদিয়া ঘাট এলাকায় রাত ১২টার দিকে এসে আটকা পড়েছি। এখনো ফেরির নাগাল পাইনি। কখন যে ফেরির নাগাল পাবো বুঝতে পারছি না বলে ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪টি ঘাটে ১৮টি ফেরি চলাচল করছে তবে পানি বৃদ্ধির কারণে নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিতে তেল বেশি লাগছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা