সারাদেশ

তীব্র স্রোতে ভেঙে পড়লো সেতু

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কর্মকার পাড়ায় বন্যার পানির তীব্র স্রোতে এক‌টি সেতু ভেঙে পড়েছে।

বুধবার (০১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় ৩০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় সেতুটি নির্মাণ ক‌রা হয়। সম্প্রতি সেতুটি পরিত্যক্ত ঘোষণা করে এলজিইডি কর্তৃপক্ষ। বুধবার ভোরে প্রবল পা‌নির স্রোতে সেতুটি ভেঙে যায়। ফলে দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের মানুষ।

বাসাইল উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিলো। পরে সেটি ভেঙে পড়েছে। সেখানে ২০ মিটারের আরেকটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো আছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা