সারাদেশ

নারায়ণগঞ্জে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন মারা গেছেন। একই সময়ে ৮২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ২৭ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ​নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে দুইজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও একজন বন্দর এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১৭ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৩ জন ও আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৫৫ জন, সদরে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৪৭জন, বন্দরে মারা গেছেন ২৯ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৪ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৫৬ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৬ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৯ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫৬ জন।

এছাড়া জেলায় সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৭ জন। আর গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৮৬ জনের। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৬০ হাজার ৬৯ জনের।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা