সারাদেশ

প্রকাশ্য কুপিয়ে হত্যা, ঘাতকের আত্মসমর্পণ 

নিজস্ব প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে মো. স্বপন মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই পাতানো মামা আরিফ হোসেন। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক আরিফ হোসেন (২৪) হত্যার পর গজারিয়া থানায় আত্মসমর্পণ করেছে।

ঘাতক আরিফ হোসেন ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। অপরদিকে হত্যাকাণ্ডের শিকার মো. স্বপন মিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বিষদোন ভাটেরচর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মো. স্বপন মিয়া। পথিমধ্যে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রাম সংলগ্ন ব্রিজের উত্তর পাশে পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র চাপাতি দিয়ে স্বপন মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এতে স্বপন মিয়ার মৃত্যু নিশ্চিত করে দৌঁড়ে গিয়ে ঘাতক আরিফ থানায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনার স্থলে এসে লাশ উদ্ধার করে।

গজারিয়া থানার ওসি (তদন্ত) মো. তানভীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন গজারিয়া থানায় আত্মসমর্পণ করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা