সারাদেশ

১০ মণের শাপলাপাতা, এক লাখ ৮ হাজার টাকায় বিক্রি

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ এক লাখ ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

প্রথমে বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়েছে। মাছটি কিনেছেন মো. রুবেল নামে এক মাছ ব্যবসায়ী। এরপর মাছটি বিক্রির জন্য পোর্ট রোডসহ আশপাশের এলাকায় মাইকিং করা হয়।

জানা গেছে, সোমবার রাতে খুলনার রূপসা মৎস্য ঘাটের অ্যাকোয়া ফিশ নামের একটি প্রতিষ্ঠান থেকে দুটি শাপলাপাতা মাছ বিক্রির জন্য পোর্টরোডের আড়তে পাঠানো হয়। সেখান থেকে মাছ দুটি পাঠান অ্যাকোয়া ফিশের মালিক রেজাউল মুন্সি। মঙ্গলবার সকাল ১০টার দিকে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ দুটি বিক্রি হয়। বিশালাকৃতির শাপলাপাতা মাছটি ২৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তুলনামূলক ছোট মাছটি কিনে নেন নগরীর কাশিপুরের ক্ষুদ্র এক ব্যবসায়ী।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা