সারাদেশ

যমুনা-পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের যমুনা-পদ্মাসহ অভ্যন্তরীণ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪ দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আরিচা কার্যালয়ের পানি পরিমাপক (গেজ রিডার) ফারুক আহমেদ।

মূলত প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে মানিকগঞ্জের যমুনা-পদ্মাসহ অভ্যন্তরীণ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার দৌলতপুর, শিবালয় ও হরিরামপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক শতাধিক পরিবার।

জানা গেছে, সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার ৩টা পর্যন্ত যমুনা নদীর আরিচা পয়েন্টে পানি বেড়েছে ৫ সেন্টিমিটার এবং বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লফিত জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সহায়তা থেকে শুরু করে আশ্রয়ণ কেন্দ্রগুলোও প্রস্তুত রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা