সারাদেশ

হেলিকপটারে বীজ ছিটাবে বন বিভাগ

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানের সাংগু ও মাতামুহুরী রিজার্ভ সংরক্ষণে হেলিকপটারের মাধ্যমে বীজ ছিটানোর উদ্যোগ নিয়েছে বন বিভাগ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে লামা বন বিভাগের আওতাধীন আলীকদম উপজেলার বাবুপাড়া এলাকা থেকে শুরু হবে এই কার্যক্রম।

সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহায়তায় হেলিকপটারের মাধ্যমে বন বিভাগ এই দুটি রিজার্ভ বনের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছের বীজ ছিটাবে।

রোববার (২৯ আগস্ট) রাতে বান্দরবান বন বিভাগের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার জানান, বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন মাতামুহুরী ও থানচি উপজেলার বিস্তীর্ণ সাঙ্গু রিজার্ভের যেসব এলাকায় গাছের সংখ্যা কম সেসব এলাকায় হেলিকপ্টার থেকে বীজ ছিটানো হবে। আপাতত ২০০ কেজি বীজ ছিটানো হবে। এতে গাছের সংখ্যা বৃদ্ধি এবং পরিবেশের উন্নয়ন হবে।

সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় প্রধান বনসংরক্ষক, বান্দরবান বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি প্রমুখ উপস্থিত থাকবেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা