সারাদেশ

৮০ ভরি স্বর্ণসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার তলুইগাছা সীমান্তের ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়িবাঁধ এলাকা থেকে আটটি স্বর্ণের বারসহ বিল্লাল হোসেন (৩৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

রোববার (২৯ আগস্ট) সকালে তাকে আটক করা হয়।

আটক বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা এলাকা থেকে ৮০ ভরি ওজনের আটটি স্বর্ণের বারসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫৮ লাখ ৪০ হাজার টাকা। পরে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা