সারাদেশ
ভয়াবহ বিস্ফোরণ

এক বছর পরে খুললো ফতুল্লার সেই মসজিদ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদ জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হয়েছে। এর আগে ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ওই মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩৪ জন নিহত হন।

রোববার (২৯ আগস্ট) বিকেল ৫টায় জনসাধারণের ব্যবহারের জন্য মসজিদটি খুলে দেয়া হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। এখানে সবাই ইবাদতের জন্য আসেন। আর যেন এরকম দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। মসজিদটি খুলে দেয়ার জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে একে একে ৩৪ জনই মারা যান। এ ঘটনার পর থেকেই মসজিদটি বন্ধ ছিলো।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা