সারাদেশ

আশ্রয়ণ প্রকল্পে গৃহহীনদের স্বপ্ন পূরণ করেছে সরকার

নিজস্ব প্রতিনিধি,বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, দশবছর আগেও কখনো ভেবেছেন যে আপনাদের দুই শতাংশ জমি হবে,বাড়ি হবে। আমরাও কিন্তু ভাবিনি, অথচ বাস্তবে আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। অবৈধভাবে দখল করা খাস জমি উদ্ধার করে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করছেন। এই প্রকল্পে গৃহহীন জনগণের স্বপ্ন পূরণ করছেন সরকার।

রোববার (২৯ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল সদরের গিলাতলী আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে মুজিববর্ষ উপলক্ষে প্রতিমন্ত্রী ব্যক্তিগত তহবিলে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সবাইকে স্বাবলম্বী হবার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাথা গোঁজার ঠাঁইয়ের পর এখন স্বাবলম্বী হতে হবে, আপনাদের নিজেদের চেষ্টা করতে হবে। আপনারা প্রচেষ্টা না করলে সরকারের পক্ষে এতো লোককে কাজ বা চাকুরি দেয়া সম্ভব না। নিজেরা পরিশ্রম করে নিজেদের পায়ে দাড়ানোর চেষ্টা করুন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরও বলেন, সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে পৌঁছাতে সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা যার যার অবস্থানে থেকে যদি অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করেন, কাজ করেন তাহলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ১০ বছরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আজকে গ্রামের পথে হেটে গেলে কাউকে ছেড়া লুঙ্গি বা শাড়ি পড়ে চলতে দেখা যায়না। এমনকি কোন বাড়ির আঙ্গিনাতেও পুরানো রং ওঠা, ছেড়া লুঙ্গি, শাড়ি শুকাতেও দেখা যায়না, কিন্তু দশ বছর আগেও তা দেখা গেছে। এটা সম্ভব হয়েছে কারন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে এসেছে।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিসুল রহমান, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মো.মুনিবুর রহমান,বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন,মহানগর আ'লীগের সাবেক সহ-সভাপতি মীর আমির উদ্দিন মোহন, ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, কাউন্সিলর আমীর বিশ্বাস, কাউন্সিলর আনিস শরীফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.মাহবুবুর রহমান মধু,মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

উল্লেখ্য, এরআগে মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার হিসেবে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শন করেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা