সারাদেশ

দুই গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ: যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেলোয়ার হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার বলব বিশু গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

জানা গেছে, ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন দেলোয়ার। তাদের সঙ্গে দুই গার্মেন্টস শ্রমিক সাবলেট থাকতেন। সাত দিন আগে দেলোয়ার হোসেনের সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান তার স্ত্রী।

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে ওই দুই গার্মেন্টস শ্রমিক কাজ শেষে বাসায় ফিরে। এরপর আগে থেকে রান্না করে রাখা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই খিচুড়িতে আগেই দেলোয়ার নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রেখেছিলেন। পরে দেলোয়ার তাদের দুজনকে ধর্ষণ করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই দুই গার্মেন্টস শ্রমিক। তাদের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা