সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার রসুলপুর গ্রামের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় পুলিশ অভিযুক্ত আল আমীনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর ২নং ওয়ার্ডের প্রবাসী আমিন মহাজন ওরফে রুহুল আমীনের পুত্র আল আমীন একই এলাকার এক স্কুলছাত্রীকে বুধবার রাতে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর স্থানীয় রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন পন্ডিত বৃহম্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে সন্ধ্যায় আল আমীনকে শশীভূষণ থানায় সোপর্দ করেন তিনি।

স্কুলছাত্রীর পিতা বলেন, স্থানীয় সংবাদকর্মীদের হস্তক্ষেপে আমি আইনি সহায়তা পেয়েছি। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, থানায় নারী, শিশু নির্যাতন ও ধর্ষণ মামলা রুজু করে আসামি আল আমীনকে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা