সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ দোকানে  

নিজস্ব প্রতিনিধি,মাদারীপুর: মাদারীপুরের রাজৈর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাজৈর থানা-পুলিশের পিকআপের চাপায় একজন আহত হয়েছেন, এতে দুটি দোকান ভেঙে গেছে।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন জগদীশ জুয়েলার্সের মালিক সুশান্ত সাহা (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশের একটি পিকআপ রাজৈর বাস স্ট্যান্ড দিক থেকে রাজৈর থানায় যাওয়ার পথে রাজৈর ইউনিয়ন পরিষদের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রহমতউল্লাহ গার্মেন্টস ও জগদীশ জুয়েলার্সকে ধাক্কা দেয়। এ সময় দুইটি দোকান ভেঙে যায়। এ সময় দোকানের মধ্যে থাকা জগদীশ জুয়েলার্সের মালিক সুশান্ত সাহা (৪০) গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাঁকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রহমাতুল্লাহ গার্মেন্টসের মালিক নাসির উদ্দিন বলেন, দোকানের বিপরীত পাশে দুইটি পিকআপ দাঁড়িয়ে ছিল তা পাশ কাটিয়ে পুলিশের পিকআপটি যাওয়ার সময় জগদিশ জুয়েলার্সকে ধাক্কা দেয়। এর ফলে জগদীশ জুয়েলার্স ও আমার দোকানটি ভেঙে গেছে। এতে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি এবং আমাদের কোন সান্ত্বনা দেয়নি কেউ। তবে আমরা আমাদের দোকানের ক্ষতিপূরণ চাই।

ভুক্তভোগী ব্যবসায়ী সুশান্ত সাহা অভিযোগ করে বলেন, হঠাৎ থানার একটি গাড়ি এসে আমার দোকানকে ধাক্কা দেয়। আমি দোকানের ভেতরে ছিলাম, পিকআপের ধাক্কায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি। এতে আমার দোকানের অনেক ক্ষতি হয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদি জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা