সারাদেশ

ঘর পাচ্ছেন টয়লেটে বসবাস করা শংকরী

নিজস্ব প্রতিবেদক: নতুন ঘর পাচ্ছে দীর্ঘ প্রায় ২০ বছর শিকলবন্দী শংকরী গুহ। নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশে পুরনো একটি পরিত্যক্ত টয়লেটেই ছিলো বসবাস। পায়ে বাঁধা শিকল নিয়ে সেই কুঠুরিতেই কাটিয়েছেন দীর্ঘ সময়। বর্তমানে শংকরীর বয়স ৪৫ বছর।

স্থানীয়রা জানান, উপজেলার পৌর শহরের আমলাপাড়া স্বর্গীয় শম্ভুলাল গুহের তৃতীয় সন্তান তিনি। তার বড় দুই বোন এবং ছোট একটি ভাই রয়েছে। ভাইয়ের অল্প রোজগারে কোনোরকম সংসার চলে। তারা নিজেরা যা খাচ্ছেন বোনকেও তাই খাওয়াচ্ছেন তারা। দীর্ঘদিন ধরে শংকরীকে এভাবেই এক ঘরের ভেতরেই দেখে আসছেন।

কেউ তাকে কখনই বাহিরে আসতে দেখেননি। খাওয়া-দাওয়া গোসল সবই ওই কুঠুরিতেই করেন তিনি। তার ভাইও অনেক অসচ্ছল। আর্থিক সংকটের কারণে তাই বোনটিরও চিকিৎসা করাতে পারছেন না।

অবশেষে স্থানীয় প্রশাসনের নজরে আসলে তারা প্রাথমিকভাবে টিন, ঘরের জন্য ৬ হাজার ও চিকিৎসা বাবদ নগদ ৫ হাজার টাকা এবং দুই বস্তা চাল দিয়ে আসেন।

রোববার (২২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান নিজে গিয়ে পরিদর্শন করে এসব দিয়ে আসেন।

এসময় প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেয়ার আশ্বাস প্রদান করেন।

জানা যায়, শংকরী দীর্ঘদিন শহরের বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেছেন। পড়াশোনাকালীন তার বাবার মৃত্যু হয়। ২০০১ সালে হঠাৎ করে একদিন নাকের সমস্যা দেখা দিলে কয়েক দিনের ব্যবধানে তা রূপ নেয় টিউমারে। চিকিৎসার পর হঠাৎ করে অস্বাভাবিকভাবে আচরণ পরিবর্তন হতে শুরু করে।

একপর্যায়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকেই শুরু হয় তার বন্দিজীবন। পায়ে কখনও মোটা রশি কিংবা শিকল দিয়ে বেঁধে আটকে রাখার চেষ্টা করেন স্বজনরা। কোনো রকম শান্ত রেখে এমনই এক ভারসাম্যহীন মেয়েকে দেখাশোনা করতেন তার মা।

তবে ২০১৩ সালের শেষের দিকে তার মায়েরও মৃত্যু হলে সংসারের পুরো বোঝা কাঁধে পড়ে ছোট ভাই জীবন লাল গুহের ওপর। স্থানীয় একটি প্যাথলজিতে সামান্য পিয়নের চাকরি করে কোনো রকম সংসার চালান তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা