সারাদেশ

দিনাজপুরে বজ্রপাতে নিহত ৬

নিজস্ব প্রতিনিধি,দিনাজপুর: দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও দুইজন।

সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুরা হলো মিম (১০), হাসান (১২), সাজ্জাদ (১৩) আপন (১৬), মমিনুল ও আতিক।

আহত শিশুর নাম সাজু; তার বয়স ১৫ বছর। তাদের বাড়ি ৮ নম্বর নিউটাউন ও রেলঘুন্টি এলাকায়।

এসআই জানান, দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শহরে তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই এলাকার শিশুরা মাঠে ফুটবল খেলতে নামে।

বৃষ্টি বেড়ে গেলে মাঠের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেয় তারা। সেই ছাউনিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত তিনজনকে সদরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যায়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা