সারাদেশ

১০ লাখ টাকার তক্ষক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল নগরীতে একটি তক্ষক উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তক্ষকটি লম্বায় ১৫ ইঞ্চি ও ওজন ১৮০ গ্রাম।

এ ঘটনায় সোমবার (২৩ আগস্ট) দুপুরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে।

গ্রেফতাররা হলেন- ঝালকাঠীর রাজাপুর উপজেলার গালুয়া এলাকার মৃত মোক্তার আলনী হাওলাদারের ছেলে মো. ছালেক হাওলাদার (৫৫), বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার মৃত নওশের আলীর ছেলে দেলোয়ার হোসেন (৬০), একই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী হনুফা বেগম (২৫), নগরীর শিকদার পাড়া এলাকার আবুল কালাম দুরানীর ছেলে নিজাম উদ্দিন দুরানী (৩৪) ও চৌহুতপুর এলাকার মৃত মালেক আকনের ছেলে সুমন আকন (৩২)।

জানা গেছে, বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিরল বন্যপ্রাণী তক্ষক এনে রাখা হয়েছিলো। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় তক্ষকটি উদ্ধার করা হয়। এছাড়া এক নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ওই তক্ষকটি রাঙ্গামাটি এলাকা থেকে শিকার করেছেন। মাসখানেক আগে তক্ষকটিকে দেলোয়ার হোসেনের বাসায় এনে রাখা হয়। ১০ লাখ টাকায় এটি বিক্রি করার কথা ছিলো।

বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ খাইরুল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা