সারাদেশ

প্রেম করে বিয়ের ৫ মাস পর আত্মহত্যা!

নিজস্ব প্রতিনিধি,ঝিনাইদহ: ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার বেলতলায় বিষপানে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।

রোববার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলায় গ্রামেরবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের মো. আলী হোসেন মণ্ডলের ছেলে রাহিন মণ্ডল (৩০) ও তার স্ত্রী আখিতারা খাতুন (২৩)। আখিতারা খাতুন জেলার মহেশপুর উপজেলার সামান্তা ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের আমির হোসেনের মেয়ে।

জোড়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জের ধরে রোববার বিকাল ৩টার দিকে তারা ঘরের দরজা বন্ধ করে বিষপান করে। বিষয়টি বাড়ির অন্যরা টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্ত্রী ও পরে স্বামী মারা যান।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামিনুর রশিদ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে আখিতারা খাতুন ও পরে রাহিন মণ্ডল মারা যান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা