সারাদেশ

চাল আত্নসাত চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী: হতদরিদ্রদের চাল আত্মসাতের ঘটনায় পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারসহ ছয় জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ আগস্ট) দুপুরে পটুয়াখালী সিনিয়র দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। আদালতের বিচারক রোখসানা পারভীন জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর পাঁচ জন হলেন—তৎকালীন (২০১৭ সাল) বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. মজিবুর রহমান, তালিকা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও তৎকালীন বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, যাচাই-বাছাই কমিটির সদস্য আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মেসবা উদ্দিন তালুকদার এবং সংশ্লিষ্ট দুই ইউপি সদস্য নিজাম উদ্দিন ও আশরাফুল আলম কামাল।

দুদকের আইনজীবী আরিফুল হক টিটো বলেন, হতদরিদ্রদের জন্য বরাদ্দ চাল আত্মসাতের ঘটনায় ২০১৮ সালে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক মানিক লাল দাস। পরে দুদকের তৎকালীন উপ-পরিচালক মানিক লাল দাস মামলা নিষ্পত্তি দাবি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে অভিযোগ পুনঃতদন্তে দুদককে নির্দেশ দেন আদালত। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে চেয়ারম্যান শাহিনসহ ছয় জনকে অভিযুক্ত করে আবারও অভিযোগপত্র দাখিল করা হয়।

তিনি আরও বলেন, করোনাকালে দীর্ঘদিন আদালতের কার্যক্রম স্থগিত থাকায় আজ আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক রোখসানা পারভীন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান।

এর আগে বাউফল উপজেলার সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনসার উদ্দিনকেও প্রকাশ্যে মারধর করেন চেয়ারম্যান শাহিন। ওই ঘটনায় মামলা হওয়ার পর তিনি গ্রেফতারও হয়েছিলেন। সম্প্রতি এক সালিশে বিচারপ্রার্থী কিশোরীকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা