সারাদেশ

বাড়ছে পানি, ৮ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান তিন নদী অববাহিকা ব্রহ্মপুত্র–যমুনা ও পদ্মা নদীর পানি দ্রুত বাড়ছে। এছাড়া তিস্তা নদীর পানি বেড়ে স্থিতিশীল আছে। এমন পরিস্থিতিতে দেশের আট জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২২ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে- কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুরের নিম্নাঞ্চলে পানির উচ্চতা বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।

মূলত বৃষ্টি কম থাকার পরও উজান থেকে আসা পুঞ্জিভূত পানি ঢল হয়ে এখন ভাটির এলাকা বাংলাদেশের দিকে আসছে। বিশেষ করে গঙ্গা–পদ্মা ও ব্রহ্মপুত্র অববাহিকায় পানি দ্রুত বাড়ছে। আগামী এক সপ্তাহ পানি আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী দুদিন পর দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মৌসুমি বায়ু কিছুটা দুর্বল অবস্থায় থাকায় বৃষ্টি কম হয়েছে। এখন আবারও মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠায় বৃষ্টি বাড়তে পারে।

এ ব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘সাধারণত জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশে এক দফা বন্যা হয়। আগস্টের শেষের দিকে আরেক দফা হয়। এবার এখনো বন্যা পুরোদমে শুরু হয়নি। তবে যেভাবে নদ–নদীর পানি বাড়ছে, তাতে চলতি মাসের বাকি সময়জুড়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। ৮ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা