সারাদেশ

ছাগল নিয়ে পালানোর সময় দুই ভাই আটক!

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: মোটরসাইকেল নিয়ে ছাগল চুরি করার সময় ধাওয়া করে দুই ভাইকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতু এলাকায়।

আটক দুই ভাই হলেন, কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোশারফ হোসেন পবন (৪০) ও মীর ইকবাল হোসেন স্বপন (৩২)।

শনিবার (২১ আগস্ট) দুপুরে ওই দুই ভাইকে লালমনিরহাট জেলা হাজতে পাঠানো হয়েছে বলে আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

তারা মোটরসাইকেলযোগে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান ওসি।

ওসি বলেন, পালসার মোটরসাইকেলযোগে গতকাল শুক্রবার (২০ আগস্ট) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে কালীগঞ্জ ফিরছিলেন মোশারফ হোসেন পবন ও তার ভাই মীর ইকবাল হোসেন স্বপন।

আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতুর পূর্ব পাড়ে স্থানীয় জামিনুর রহমান ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে দুই ভাই এসে একটি ছাগল তুলে নিয়ে পালিয়ে যায়। পরে ছাগল মালিকের চিৎকারে ওই দুই ভাইকে সেতুর পশ্চিম পাড়ের লোকজন আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন।

পরে সেতুপাড়ের লোকজন তার পেছনে মোটরসাইকেল ধাওয়া করে হাসিমের তেল পাম্প এলাকায় গিয়ে ছাগলসহ দুই চোরকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল ও মোটরসাইকেলসহ তাদের আটক করেন। উদ্ধারকৃত ছাগলটির আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা