সারাদেশ

সুন্দরগঞ্জে একুশে আগস্ট স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি,গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ২১ আগস্ট ২০০৪ সালের নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, পথ সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২১ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়।
প্রথমে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি শোক র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেখানে পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম রেজা, আহসান আজিজ সরদার মিন্টু, হাফিজা বেগম কাকলী, সদস্য ফাহমিদা বুলবুল কাকলী, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল প্রমুখ।

পরে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন ধোপাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা