সারাদেশ
একটি গরুর অভাবে

২০ বছর ধরে ঘানি টানছেন এক দম্পতি

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: গরু কেনার সামর্থ না থাকায় দীর্ঘ ২০ বছর ধরে ঘানি নিজেরা ঘানি টানছেন দরিদ্র খর্গ মোহন সেন দম্পতি। তারপরও ভোক্তাদের নির্ভেজাল সরিষার তেল সরবরাহ করার ব্রত থেকে সরছেন না তারা।

ভাগ্য বদলের আশায় স্বামীর সঙ্গে পূর্ব পুরুষদের এ পেশা রিনা রানী সেন বিয়ের পর বেছে নিলেও অভাব পিছু ছাড়েনি তাঁদের। প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ঘানি টানেন। এতে ৪ থেকে ৬ কেজি সরিষা ভাঙতে পারেন।

সাধারণত কলুরা গরুর চোঁখ কাপড় দিয়ে বেঁধে দিয়ে ঘানিগাছে সরিষা দিয়ে তেল বের করেন। তবে দরিদ্র খর্গ মোহন সেনের গরু কেনার সামর্থ্য নেই। অভাবের সংসারে এক দিন ঘানি না ঘোরালে চলে না। আর অভাব যখন ঘরের দরজায় উঁকি দেয়, চারদিক তখন অন্ধকার হয়ে আসে পরিবারটির।

ঠাকুরগাঁও জেলার মানুষ এক সময় খাঁটি সরিষার তেলের উপর নির্ভরশীল ছিল। তখনকার দিনে সরিষার তেল ছাড়া অন্য তেল ব্যবহার করত না মানুষ। এ কারণে গ্রাম এলাকায় সচল ছিল ঘানিগাছ। পরবর্তীতে সোয়াবিন ও পাম তেল সহজলভ্য ও দামে কম হওয়ায় মানুষ সরিষার তেল থেকে দূরে সরে আসে। তারপরও মানুষের চাহিদার কারণে এখনও কোন কোন এলাকায় সচল আছে ঘানিগাছ।

ঠাকুরগাও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুয়াবাড়ি কিসামত গ্রামে এক সময় বাড়ি বাড়ি তেলের ঘানি ছিল। ওই তেল বিক্রি করেই তাদের সংসার চলতো। কালের বিবর্তনে মেশিনে ভাংগা তেলের দাম কম হওয়ায় ওই গ্রামের বেশির ভাগ কলু বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় চলে যায়। তবে খর্গ মোহন সেন ও তার সহধর্মিণী রিনা রানী সেন এখনও ধরে রেখেছেন পৈত্রিক এ পেশা।

খর্গ মোহন সেনের বয়স এখন ৬০ বছর আর স্ত্রী রিনা রানী সেনের বয়স ৫৫ বছর। এক সময় তাঁরা গরু দিয়ে ঘানি টেনে ৬ থেকে ৭ কেজি তেল উৎপাদন করতে পারতেন। কিন্তু গরু না থাকায় দীর্ঘ ২০ বছর ধরে গরুর বদলে নিজেরা কাঁধে জোয়াল তুলে নেন।

এভাবে ঘানি ভাঙ্গা তেল বিক্রি করে ৩ ছেলে ও ২ মেয়ের সংসার চালাচ্ছেন খর্গ মোহন। কিন্তু বয়সের কারণে আগের মতো শরীরের শক্তি নেই। তাই ঘানি টানতে পারেন না। এখন অসুস্থ এই দম্পতি ঘানি টেনে ১ থেকে ২ কেজি তেল উৎপাদন করতে পারেন।

সেই তেল বিক্রি করে কোনো রকমে সংসার চালিয়ে আসছেন তারা। বর্তমানে প্রতি কেজি সরিষার তেল ২০০ টাকা। এবং মেশিনের তেল ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খৈল বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।

গ্রামের অশেষ রায় বলেন, এক সময় এ গ্রামে অনেক ঘানিগাছ ছিল। বর্তমানে সারা গ্রামে একটি বাড়িতে ঘানি রয়েছে। কিন্তু গরু না থাকায় নিজেরা ঘাড়ে জোয়াল নিয়ে স্বামী-স্ত্রী ঘানি টানছেন।

রিনা রানী সেন জানান, অভাবের সংসারে গরু কেনার মত সামর্থ নেই। তাই নিজেরা গাছ টানি। মাঝে মধ্যে আমার বড় ছেলে ঘানি টেনে সহযোগিতা করে বলেও জানান তিনি।

খর্গ মোহন সেন বলেন, বাপ-দাদার পেশা ধরে রাখতে গানি টানতে টানতে অন্য কোনো পেশা শিখতে পারিনি। আগে নিজরা কলুর বলদের কাজ করতাম। এখন আর শরীর চলে না। তাই কোন মতে ঘানি টেনে যেটুকু তেল হয়, তা বিক্রি করে সংসার চালাই।

তিনি আরো বলেন, কেউ যদি একটা গরু কিনে দিত তাহলে বাকি জীবন আর কষ্ট করতে হতো না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা