সারাদেশ

পাটুরিয়ায় আটকা আছে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই পথের পণ্যবাহী ট্রাকগুলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ব্যবহার করছে। জরুরি পণ্য ও যাত্রীবহনকারী গাড়িকে অগ্রাধিকার ভিত্তিতে পার করার ফলে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে ছয় শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন আটকাপড়া ট্রাকের চালক ও সহযোগিরা।

যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও জরুরি পণ্যবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌপথ পারাপার করায় পাটুরিয়া ঘাট এলাকায় আটকে যাচ্ছে সাধারণ পণ্যবাহী ট্রাক। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা।

শুক্রবার (২০ আগস্ট) বেলা ২টার দিকে পাটুরিয়া ঘাটের গিয়ে দেখা যায়, পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। ছোট-বড় মিলিয়ে ৫০০ এর বেশি গাড়ি অপেক্ষায় রয়েছে পার হওয়ার।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান এসব তথ্য জানান।

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ঘাটমুখী সড়কের সাত কিলোমিটার আগেই উথুলী সংযোগ মোড় এসব পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হচ্ছে বলে জানান শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) আশীশ কুমার স্যানাল।

তিনি বলেন, আরিচামুখী সড়কে শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে গেলেই এখান থেকে সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ এসব ট্রাক ছেড়ে দেওয়া হবে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। এতে ফেরির ট্রিপও কমে গেছে। ফেরির কোনো সমস্যা হলে আমরা ভাসমান কারখানায় এনে দ্রুত মেরামতের চেষ্টা করি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামে বড় রো রো ফেরিটি মধুমতি ভাসমান কারখানায় মেরামত অবস্থায় রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন বাস ও ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করায় ঘাট এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে যাচ্ছে। পাটুরিয়ায় দুটি ট্রাক টার্মিনালে চার শতাধিক ট্রাক নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে।

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ থাকায় এ নৌপথে ট্রাকের চাপ বেড়েছে। এই বাড়তি চাপ সামাল দিতে এ নৌপথে কয়েকটি ফেরিও সংযুক্ত করা হয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা