সারাদেশ

মানিকগঞ্জে অপহরণ মামলায় নারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরের বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে এক গৃহবধূর স্বামীকে অপহরণের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯আগস্ট) রাতে ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে ওই নারীকে গ্রেফতার করা হয়।

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রাপুর গ্রামের এক গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে, একই গ্রামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আজ শুক্রবার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

গৃহবধূর অভিযোগপত্রে এবং মামলার এজহারসূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে প্রেমের ফাঁদে ফেলে তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে। কয়েকদিন খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা