সারাদেশ

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:

খাদ্য বান্ধব কর্মসূচির দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইনামুল হাসান ও একই পরিষদের ৬ ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২০ মে) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত এক পত্রে বরখাস্তের কথা জানা যায়।

ইউপি চেয়ারম্যান মো. ইনামুল হাসান ছাড়া অন্য বরখাস্তকৃত সদস্যরা হচ্ছেন ১নং ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান, ২নং ওয়ার্ডের সদস্য বাকিয়ার রহমান, ৪নং ওয়ার্ডের সদস্য ইব্রাহিম শেখ, ৫নং ওয়ার্ডের সদস্য রেজাউল করিম, ৯নং ওয়ার্ডের সদস্য ওলিয়ার রহমান এবং সংরক্ষিত ৩, ৪ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য স্বপ্না বেগম।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গত একমাস আগে তাদের বিরুদ্ধে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির দুর্নীতি ও অনিয়মের একটি অভিযোগের ভিক্তিতে তদন্ত করা হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সেটি রিপোর্ট আকারে ঢাকায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়।

আজ (২০ মে) দুপুরে মন্ত্রণালয় থেকে একটি ফ্যাক্স বার্তায় পাঠানো হয়। সেই বার্তায় ইউপি চেয়ারম্যান ও ৬ ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা