সারাদেশ

আম্পান: পটুয়াখালীর সিপিপির টিম লিডার নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফান থেকে রক্ষায় সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে আসার প্রচারণা কাজ চালাতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ ‍ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি-সিপিপি’র টিম লিডার সৈয়দ শাহ আলম । আজ (২০ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, খবর পেয়ে তিনি সাথে সাথে ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

বুধবার (২০ মে) ৯০৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় চার লাখ মানুষ ও লক্ষাধিক গবাদিপশু নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসন থেকে জানান, তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় আম্ফান ও অমাবশ্যার প্রভাবে সাগর ও নদীতে পানি কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জেলার উপকূলীয় এলাকার অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে।

এরমধ্যে, কলাপাড়ার এক ইউনিয়নের ১৭টি গ্রাম, রাঙ্গাবালীর ৮টি গ্রাম, কমলাপুরের ২টি, ইটবাড়িয়া ৩টি, জৈনকাঠী ও ছোট বিঘাই ইউনিয়নে ১টি করে গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও গলাচিপা, মির্জাগঞ্জ, দশমিনা ও বাউফল উপজেলারও কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসফাকুর রহমান জানান, 'ঝড়ে এ পর্যন্ত ৭৪০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয় কেন্দ্রের মানুষের খাওয়ার জন্য শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া যারা রোজা আছেন তাদের ইফতারির ব্যবস্থা করা হয়েছে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা