সারাদেশ

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত যান

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে শত শত যানবাহনের চাপ রয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুল পর্যন্ত গাড়ির লম্বা সারি রয়েছে। এই অংশে দুইশোর বেশি গাড়ি আটকে আছে ফেরি পারের অপেক্ষায়। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান বেশি।

অন্যদিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় প্রায় ৩০০ অপচনশীল পণ্যবাহী ট্রাককে আটকে রাখা হয়েছে।

মূলত পদ্মার প্রবল স্রোত ও বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ি দৌলতদিয়া ফেরিঘাটে চলে আসায় ভোগান্তি বেড়েছে।

দূরপাল্লার যাত্রীবাহী বাস ঘাটে এসে কিছু সময় অপেক্ষা করার পর ফেরিতে উঠতে পারলেও পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানকে দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ম্যানেজার জামাল হোসেন জানান, প্রবল স্রোতে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় চাপ বেড়েছে দৌলতদিয়া প্রান্তে। এই রুটে ২০টি ফেরি থাকলেও বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা