সারাদেশ

সাংবাদিককে কুপিয়ে ক্ষতবিক্ষত

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেল রানা ডালিম (৩৬) নামের স্থানীয় এক সাংবাদিককে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত করা হয়েছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রাজু নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) রাতে শহরের ইমার্জেন্সি সড়কের আব্দুল্লাহ সিটি মার্কেটের সামনে প্রথম দফা হামলার ঘটনা ঘটে। পরে দ্বিতীয় দফায় সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় তার শরীরে দেড় শতাধিক সেলাই দেয়া হয়েছে। আহত সোহেল রানা ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার বাসিন্দা।

আহত সোহেল রানা ডালিম বলেন, অফিসের উদ্দেশে মোটরসাইকেলে বের হই। পথে ইর্মাজেন্সি সড়কের আব্দুল্লাহ সিটি মার্কেটের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে ছাত্রলীগ নেতা রাজু আহাম্মদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার সহযোগীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। পরে অটোরিকশা করে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে শুরু করি। এমন সময় কয়েকজন হামলাকারী গালিগালাজ করতে করতে জরুরি বিভাগের মধ্যে ঢুকে আবারও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিল জানান, সাংবাদিক ডালিমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তার শরীরে দেড় শতাধিক সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে রাজু আহম্মদকে আটক করা হয়েছে। রাজুর সহযোগীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/কেএইচ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা