সারাদেশ

কোরআন ছুঁয়ে শপথ, হরিণ পাচারে জড়াবেন না

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে ৯ হরিণ শিকারি আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১৬ আগস্ট) বেলা ১১টায় আত্মসমর্পণ করেন তারা।

হরিণ শিকারিরা হলেন- আবজাল ব্যাপারীর ছেলে মো. সাজ্জাদ ব্যাপারী, সালাম সরদারের ছেলে এমদাদুল সরদার, সেকেন্দার আলী শেখের ছেলে মহিদুল শেখ ও রেজাউল শেখ, ইসমাইল মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা, হাবিবুর মৌছাল্লির ছেলে বাচ্চু মৌছাল্লি, আব্দুল কাদের খাঁনের ছেলে আতাউর খাঁন, ইসমাইল শেখের ছেলে রুবেল শেখ এবং ইয়ার আলী জোমাদ্দারের ছেলে ফরিদ জোমাদ্দার।

ওইসব ব্যক্তিরা সুন্দরবন ও চিলা ইউনিয়নের বাসিন্দা।

৯ জন হরিণ শিকারী তিনশো টাকার স্টাম্পে স্বাক্ষর করেন ও মুসলিম ধর্মের পবিত্র আল কোরআন ছুঁয়ে শপথ করে বলেন, ভবিষ্যতে বনের হরিণ পাচারের সঙ্গে জড়াবেন না।

এ সময় উপস্থিত ছিলেন- পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক, চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, চিলা ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল, ৮ নম্বর ইউপি সদস্য অলিয়ার রহমান সরদার, বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান, চিলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসুর রহমান হাওলাদার প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা