সারাদেশ

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর বড়পুকুর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় রোববার (১৫ আগস্ট) দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১ জন।

এর আগে শনিবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর আকন পাড়ার মৃত রুহুল আমিনের ছেলে স্বাধীম মিয়া (৩৫), রঘুনাথপুর গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে রিফাত মিয়া (২৮), পূর্বপাড়াইল গ্রামের আশরাফ আলীর ছেলে নুরুল হক (৪৫), সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পারাইল গ্রামের কামাল উদ্দিন (৪০), ত্রিশাল উপজেলার বানিয়াধলা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং নওগা জেলার মান্দা থানার ফতেপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে আব্দুল মান্নান (৪০)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, শনিবার রাতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সিমেন্ট ভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনজন এবং আহত হন অন্তত ২০ জন। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা