সারাদেশ

জাতীয় শোক দিবস অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে পৌরসভার মাঠে নির্মিত শোক দিবসের অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে দুর্বৃত্তরা।

জানা গেছে, শনিবার (১৪ আগস্ট) বিকেলে পৌরসভার মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরুর সমর্থকদের উদ্যোগে সভার জন্য প্যান্ডেল নির্মাণ করা হয়। ওই প্যান্ডেলের চেয়ার ভাঙচুর করে প্যান্ডেলটি গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মাহবুব আলম মিলন বলেন, আজ বিকেলে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্যান্ডেল দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনার লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা