সারাদেশ

রাবি অধ্যাপকসহ দুজনের নামে মামলা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সরকার সুজিত কুমার এবং নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছোট ভাই সাজেদুল আলম সাগর।

মামলার বিবরণে বলা হয়, ২৫ জুলাই স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি অধ্যাপক সরকার সুজিত কুমারের লেখা ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামক গ্রন্থের উদ্বৃতি দিয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবাকে ‘রাজাকার’ বা ‘স্বাধীনতাবিরেধী’ হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া সংবাদ সম্মেলনে এমপি শিমুলকে রাজাকারের সন্তান বলা হয়। এ কারণে তাদের বিরুদ্ধে এ মানহানির মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী আরিফ হোসেন আসামিদের সশরীরে হাজির হয়ে ব্যাখা দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান। কিন্তু বিচারক এফএম গোলজার রহমান বিচার বিশ্লেষণ করে দুপুর পর আদেশ দেওয়া হবে বলে আইনজীবীকে জানান।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা