সারাদেশ

দেশে এলো ৬ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: বৃষ্টির কারণে দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে। এ কারণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে ছয় ট্রাক ভারতীয় কাঁচা মরিচ দেশে পৌঁছেছে। প্রতি ট্রাকে ৬-৭ টন কাঁচা মরিচ রয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে ওই ছয় ট্রাক কাঁচা মরিচ।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান, অতিবৃষ্টির কারণে দেশের কাঁচা মরিচের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। অধিকাংশ গাছ মরে গেছে। তাই দেশে দাম বেড়েছে কাঁচা মরিচের। দাম বাড়ায় আজ থেকে ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে। প্রথম দিনে ছয় ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। বন্দর এলাকায় আমদানি করা কাঁচা মরিচ বিক্রি করা হবে প্রতি কেজি ৮০-৯০ টাকায়।

বর্তমানে সাতক্ষীরা বড় বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকা। পাঁচ দিন আগে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৯০-৯৫ টাকায়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা