সারাদেশ

মানিকগঞ্জ হাসপাতালে ৪ দিনে মৃত্যু ২৭

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ : গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। এ সময় জেলার সাতটি উপজেলায় ৩০৯ নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৩ জন। শনাক্তের হার ৬৫ দশমিক ৬৯ শতাংশ।

এদিকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে চলতি মাসের ৭ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত করোনা ও উপসর্গে মারা গেছেন ২৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৮ ও উপসর্গে ৯ জন রয়েছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ২টার দিকে মানিকগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এক দিনে জেলার সাতটি উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০৩ জন। এর মধ্যে মানিকগঞ্জ সদরে ৪৬ জন, সাটুরিয়ায় ৩৫ জন, দৌলতপুরে তিনজন, ঘিওরে ২১ জন, শিবালয়ে ২৩ জন, হরিরামপুরে ১৪ জন এবং সিংগাইরে ৬১ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৩৫৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৯০ জন। করোনায় মারা গেছেন মোট ১০৯ জন এবং গত ২৪ ঘণ্টায় ৩৩৯ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বলেন, এক দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। চার দিনে এই হাসপাতালে করোনা ও উপসর্গে মারা গেছেন ২৭ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা