সারাদেশ

চুয়াডাঙ্গায় করোনায় আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন করোনায় ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান ।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭৯ নমুনায় পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ছয়জন, আলমডাঙ্গায় ছয়জন ও জীবননগরে ১১ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, বর্তমানে জেলা সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৬০ জন আর বাড়িতে রয়েছেন এক হাজার ৩৮৮ জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৩৮৪ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৭৩৭ জন। মারা গেছেন ১৯৯ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা