সারাদেশ

বুড়িমারী স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের পাল্টাপাল্টি কমিটি

নিজস্ব প্রতিনিধি, লালমিনরহাট: লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে ৪৮ জন সিঅ্যান্ডএফ এজেন্ট কমিটি নির্ধারণে অংশগ্রহণ করে। এতে আগামী দুবছরের জন্য সর্বসম্মতিক্রমে মেসার্স রুহুল আমীন বাবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী রুহুল আমীন বাবুলকে সভাপতি ও মেসার্স নাহার ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সাঈদ নেওয়াজ নিশাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

এরপর শনিবার (৭ আগস্ট) দুপুরে বুড়িমারী স্থলবন্দরে আরও একটি কমিটি ঘোষণা করা হয়। এতে মো. সায়েদুজ্জামান সাঈদকে সভাপতি ও মাহমুদুল হাসান সোহাগকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এতে ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘বুড়িমারী স্থল বন্দরে ব্যবসা করতে এসেছি, রাজনীতি করতে নয়। যে কমিটি ভালো নেতৃত্ব দিতে পারবে তার সঙ্গেই আমরা আছি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা