সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী স্বজনরা জানান, শুক্রবার (৬ আগস্ট) বিকেলে তার মা তাকে পার্শ্ববর্তী দোকানে পান ও জর্দা কিনে আনতে পাঠান। দোকান থেকে ফেরার পথে অভিযুক্ত কিশোর ও তার সহযোগী টেনে তাকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে ওই কিশোর তাকে ধর্ষণ করে।

বিষয়টি গোপন রাখতে স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখায় তারা। তবে বাড়ি ফিরে সে তার মাকে সব কিছু বলে দেয়।

স্বজনদের অভিযোগ, ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর মা মামলা করতে থানায় যেতে চাইলে অভিযুক্ত কিশোরের পরিবারের পক্ষ থেকে বাধা দেয়া হয়। পাশাপাশি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের পক্ষ নিয়ে গ্রাম্য সালিশে বিচারের কথা বলে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

শনিবার (৭ আগস্ট) বিকেলে কাজিরহাট থানা পুলিশ বিষয়টি জানতে পেরে স্কুলছাত্রী ও তার মাকে থানায় নিয়ে আসেন। এরপর স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা