সারাদেশ

টিকা নিবন্ধনে টাকা নেয়ায় ৩ স্বাস্থ্যকর্মীকে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিবন্ধনের জন্য লক্ষ্মীপুরের রায়পুরে জনপ্রতি ৫০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবসহ তিনজনকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্ত অন্যরা হলেন-গাজীনগর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নূরজাহান বেগম ও স্থানীয় পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী চন্দনা রাণী নাথ।

শনিবার (৭ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গফ্ফার।

তিনি জানান, গত সোম, মঙ্গল ও বুধবার স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবনাথ গাজীনগর কমিউনিটি ক্লিনিক ও রমজান আলী পাটোয়ারী বাড়ির ইপিআই টিকাকেন্দ্রে বসে টিকার জন্য নিবন্ধন করান। সেখানে তিনি জনপ্রতি ৫০ টাকা করে কম্পিউটার খরচ নেন। এর মধ্যে যারা টাকা দিতে পারেননি তাদের নিবন্ধন করা হয়নি। এতে তাকে ক্লিনিকের সিএইচসিপি নূরজাহান ও পরিবার কল্যাণ সহকারী চন্দনা রাণী নাথ সহযোগিতা করেন।

তিনি আরও জানান, অভিযোগ তদন্তে বৃহস্পতিবার (৫ আগস্ট) তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বাহারুল আলমকে প্রধান করে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার বেলা ১১টার দিকে অভিযুক্ত তিনজনকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। তাদের পরিবর্তে নতুন তিনজনকে দায়িত্ব দেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা