সারাদেশ

কাউন্সিলরের ‘টোকেন’ ছাড়া মেলেনি টিকা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: কাউন্সিলরের বিশেষ টোকেন ছাড়া করোনার টিকা পাননি গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দারা।

শনিবার (৭ আগস্ট) গণটিকা কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে এসেও টিকা না দিয়ে ফিরতে হয়েছে অনেককে। এ নিয়ে গণটিকা কেন্দ্রে আসা মানুষের মধ্যে অসন্তোষ দেখা গেছে।

জানা গেছে, শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বিপ্রবর্থা স্কুল কেন্দ্রে টিকা নিতে যায় স্থানীয়রা। গণটিকা কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে এসেও কাউন্সিলরের টোকেন না থাকায় টিকা না দিয়ে ফিরতে হয়েছে অনেককে। টিকা নেয়ার সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা কাউন্সিলরের টোকেন দেখাতে বলেন। ওই সময় টোকেন না থাকায় অনেককে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। ফলে অসংখ্য মানুষ কেন্দ্রে গিয়েও টিকা না নিয়ে বাড়ি ফেরত আসেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসএম ফারুক আহমেদ বলেন, ‘এ ওয়ার্ডে প্রায় ২২ হাজার লোক রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে ছয়টি এলাকা থেকে ১০০ জন করে ৬০০ টিকার টোকেন দিয়েছি। যাতে বিশৃঙ্খলা না হয়।’

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই করোনার টিকা দেয়া হবে। যারা টিকাদান কেন্দ্রে আগে যাবেন তারা আগে টিকা পাবেন। এ জন্য কারো কোনো টোকেনের প্রয়োজন নেই। যদি কেউ টোকেন দিয়ে টিকার ব্যবস্থা করেন তবে তা সঠিক করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা