সারাদেশ

আধা ঘণ্টার ব্যবধানে নারীকে দুই ডোজ টিকা!

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: এক নারীকে আধা ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার। ওই নারীর নাম রোজিনা বেগম (৩৮)।

শনিবার (০৭ আগস্ট) দুপুরে গণটিকা প্রদান ক্যাম্পেইন চলাকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রোজিনা বেগম সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. মুসলিম খানের স্ত্রী। তবে ওই নারী সুস্থ আছেন বলে জানিয়েছেন ক্যাম্পেইন সংশ্লিষ্টরা।

রোজিনা বেগমের স্বামী মুসলিম খান জানান, দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসেন রোজিনা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকা নেন তিনি। এরপর টিকাকার্ডের জন্য রোজিনা কেন্দ্রেই অপেক্ষা করতে থাকেন।

প্রায় আধা ঘণ্টা পর টিকাদানকর্মী আফরিন সুলতানা এসে আবারও রোজিনাকে টিকা দেন। দুই ডোজ টিকা নেওয়ার পর এখনও পর্যন্ত রোজিনার শারীরিক কোনো সমস্যা হয়নি। তবে পরবর্তীতে কোনো সমস্যা হয় কিনা সেই দুশ্চিন্তায় আছেন তিনি।

এদিকে দুই ডোজ টিকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া ওই কেন্দ্রে যান ঘটনাটি তদন্তের জন্য।

এ বিষয়ে জানতে চাইলে ডা. নোমান মিয়া বলেন, রোজিনা প্রথমে একবার টিকা নিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার কেন্দ্রে এসে বলেন তিনি টিকাকার্ড ফেলে গেছেন। তখন টিকাদানকর্মী আফরিন জিজ্ঞেস করলে বলেন তিনি টিকা নেননি। সেজন্য ওই নারীকে টিকা দেন। টিকা নেওয়ার পর ওই নারী চলে গেছেন। তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি নিজের উৎসাহ থেকে এ কাজ করেছেন। তবে দুই ডোজ নিলেও ওই নারীর কোনো সমস্যা হবে না বলে জানান ডা. নোমান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা