সারাদেশ

শ্রেণীকক্ষে ধানের গোডাউন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: করোনা মহামারির কারণে দীর্ঘ সময় ধরে প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সুযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষ এখন স্থানীয় ধান ব্যবসায়ীদের দখলে রয়েছে। শুধু তাই নয়, রীতিমতো শ্রেণিকক্ষ এখন গুদামঘরে পরিণত হয়েছে। শ্রেণিকক্ষে ব্যবসায়ীরা প্রতিদিন দাঁড়িপাল্লা কিংবা ধান পরিমাপক মিটার দিয়ে ধান পরিমাপও করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রুত এগুলো সরিয়ে দেয়ার কথা জানিয়েছেন।

প্রধান শিক্ষক বিষয়টি জানেন বললেও স্থানীয় প্রভাবশালী ধান ব্যবসায়ী কামরুজ্জামান ক্লাসরুমে ধান গুদামজাত করে দিব্বি চালিয়ে যাচ্ছেন ধানের ব্যবসা।

স্থানীয়রা অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলামের ভাগ্নে কামরুজ্জামান ৩টি ক্লাসরুমের শিক্ষার্থীদের বসার বেঞ্চ সরিয়ে সেখানে ধান সংরক্ষণের ব্যবস্থা করেছেন। বর্তমানে রুম ৩টি গোডাউন হিসেবে ব্যবহার করছেন। সেখানে দাঁড়িপাল্লা বা ধান পরিমাপক যন্ত্র এনে প্রতিদিন ধান ক্রয়বিক্রয় করছেন।

ধান ব্যবসায়ী কামরুজ্জামান বলেন, করোনায় স্কুল বন্ধ থাকায় বৃষ্টির কারণে ক্লাসরুমে ধান রেখেছি। এখন আকাশ ভাল আছে। আমি ধান সরিয়ে নিবো।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান জানান, আবহাওয়া খারাপ থাকায় ধান যাতে নষ্ট না হয় সেজন্য ধান স্কুলের বারান্দায় রাখতে অনুমতি চেয়েছিল। এখনো যদি সড়ে গিয়ে না থাকে, তাহলে ঠিক করে নাই।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রথমে ক্লাসরুমে ধান গুদামজাত করার ঘটনাটি জানেন না বলে দাবি করলেও, পরক্ষণে তিনি জানান আমি কয়েকদিন অসুস্থ থাকায় বিদ্যালয়ে যেতে পারিনি। তবে শুনেছি বৃষ্টির কারণে ধানগুলো শুকানোর পর অস্থায়ীভাবে স্কুলঘরে রেখেছে। আমি সরানোর ব্যবস্থা গ্রহন করছি।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, করোনাকালিন সময় বিদ্যালয় বন্ধ থাকলেও সরকারি নির্দেশানুযায়ী বিদ্যালয় খোলার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি রাখতে সকল প্রধান শিক্ষকদের বলা হয়েছে। এরপরও বিদ্যালয়ের ক্লাসরুমে ধান মজুদ রাখতে দেয়া সম্পূর্ণ দায়িত্বে অবহেলার শামিল। সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা