সারাদেশ

ফেনীতে আক্রান্ত-উপসর্গে আরও ৬ জনের মৃত্যু   

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনী জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে দুইজন আক্রান্ত ও চারজনের উপসর্গ ছিলো।

শুক্রবার (৬ আগস্ট) ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আবুল খায়ের মিয়াজী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১৩৭ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন পজিটিভ। বাকি ১০৩ জনের উপসর্গ রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া সব রোগীকেই অক্সিজেন সেবা দিতে হচ্ছে।

এদিকে জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টয় নতুন ১২৩ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট আট হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ২৭৬ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা