সারাদেশ

রাজৈরে চোর চক্রের আসামী আটক

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের রাজৈরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের সদস্য যাচ্চু শেখ (৪০) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ আগস্ট) সকালে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। যাচ্চু উপজেলার টেকেরহাট বন্দরের ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে।

রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান জানান, টেকেরহাট বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে যাচ্চুকে আটক করা হয়। সে ইজিবাইক চুরি মামলার এজাহার নামীয় পলাতক আসামী। এর আগে আরও ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলার মোট আসামী ৫ জন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমরা আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করেছি। আরেক জনকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই সকালে শিবচর থেকে ইজিবাইক চালিয়ে লোকজন নিয়ে রাজৈরে আসে ইসমাইল। তারপর টেকেরহাট নজরুল ক্লাবের সামনে রেখে খাবার খেতে যায়। ফিরে এসে দেখেন তার ইজিবাইকটি চুরি হয়ে গেছে। পরে ওই ইজিবাইকের মালিক শিবচরের চর কামালকান্দি এলাকার শাজাহান খানের ছেলে ইসমাইল খান(১৯) বাদী হয়ে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে থানায় এসে মামলা করে।

এরই সূত্র ধরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাসলা গ্রামের মন্টু শিকদারের ছেলে কামাল শিকদার(২৫) ও তার সহযোগী রাজৈর উপজেলার হৃদয়নন্দি এলাকার মৃত রুস্তম সরদারের ছেলে সুলতান সরদার(৩১) এবং একই উপজেলার বেপাড়ী পাড়া এলাকার রুহুল আমিন বেপারীর ছেলে ইয়াসিন আরাফাত(২৩)-কে আটক করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা