সারাদেশ

টাঙ্গাই‌লে করোনায় ৭ জ‌নের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ক‌রোনায় ৫ ও উপসর্গ নি‌য়ে ২ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এই সম‌য়ে নতুন ক‌রে ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন ২১০ জন।

শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সি‌ভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন জানান, ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে মারা যাওয়া ব্যক্তিরা টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল চি‌কিৎসাধীন ছি‌লেন। এদের ম‌ধ্যে ৪ জন হাসপাতা‌লের নি‌বিড় প‌রিচর্যা কে‌ন্দ্রে (আই‌সিইউ) ওয়া‌র্ডে ভ‌র্তি ছি‌লেন। এ‌তে জেলায় ক‌রোনা ও উপসর্গ নি‌য়ে ৭ জ‌নের মৃত্যু হ‌য়।

জেলা সি‌ভিল সার্জন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, জেলায় আবারও ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে গেল ২৪ ঘণ্টায় চি‌কিৎসাধীন অবস্থায় ৫ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এছাড়া এই রো‌গের উপসর্গ নি‌য়ে আ‌রও ২ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

এ‌ নি‌য়ে ক‌রোনাভাইরা‌সে জেলায় মৃ‌তের সংখ্যা দাঁড়ি‌য়ে‌ছে ২২৪ জ‌নে। এছাড়া নতুন ক‌রে ৮১৮ নমুনা পরীক্ষায় ২১০ জ‌নের শরী‌রে ক‌রোনাভাইরাস শনাক্ত হ‌য়ে‌ছে।

এতে জেলায় শনা‌ক্তের হার দাঁড়ি‌য়ে‌ছে ২৫ দশমিক ৬৭ শতাং‌শে। এতে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ি‌য়ে ১৪ হাজার ৭১৪ জনে। এদের মধ্যে ক‌রোনা থে‌কে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৯৯ জন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা