সারাদেশ

১৪ পরিবহন চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- আ. রহমান (৩৮), মো. আফজাল হোসেন (৩২), আমির হামজা (২৪), মাসুদ ইসলাম (১৮), মমিনুল ইসলাম (৪৫), রায়হান হোসেন (২৮), হানিফ (৪৩), ওয়াজেদ মিয়া (৪৮), জাকির হোসেন (৩৪), জাকের হোসেন (৩২), হাবিবুর রহমান (২৬), আনোয়ার হোসেন (২৮), রনি হোসেন (২৮) এবং ওসমান গনি মুন্সি (৫৬)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহনের চালক এবং হেলপারদের ভয়ভীতি দেখিয়ে পরিবহন প্রতি দৈনিক ১০০ টাকা থেকে ২০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা