সারাদেশ

পেটের ভেতরে মিলল ইয়াবা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা সদরের আমতলী এলাকা থেকে চার হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। পেটের ভেতর বিশেষ কায়দায় রেখে ওই ইয়াবা বহন করছিলেন তিনি।

বুধবার (৪ আগস্ট) দুপুরে মাদক ব্যবসায়ী ইকবাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ইকবাল হোসেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ হরিনা গ্রামের মৃত হাজী আশরাফ আলীর ছেলে।

র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের আমতলী এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সন্দেহ হলে ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে চিকিৎসকের সহযোগিতায় তার পেট থেকে চার হাজার ৩৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা