সারাদেশ

বগুড়ায় করোনা-উপসর্গে ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে ছয়জন মারা যান।

বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ নমুনা পরীক্ষায় ৪৮ জন ও অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৬ নমুনায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২ নমুনায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।’

সিভিল সার্জন বলেন, ‘গত ২৪ ঘণ্টয় জেলায় ৪৭৪ নমুনা পরীক্ষায় নতুন করে ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৫৯ জন, শেরপুরে ১১ জন, শাজাহানপুরে ছয়জন, দুপচাঁচিয়ায় তিনজন, কাহালুতে তিনজন, গাবতলীতে দুইজন, শিবগঞ্জে দুইজন ও নন্দীগ্রামে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।’

জেলায় এখন পর্যন্ত মোট ১৯ হাজার ২৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩৪১ জন। মারা গেছেন ৫৮৭ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা