সারাদেশ

সুন্দরীদের পটাতে এক্সপার্ট সাদ্দাম!

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: সুন্দরীদের ফুঁসলিয়ে প্রতারণা ও তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করাই তার নেশা। রয়েছে তার ভুয়া ডিসি, পুলিশ সুপার, ডাক্তারসহ বিভিন্ন পেশার পরিচয়। ভুয়া পরিচয়দান ওই ব্যাক্তির নাম সাদ্দাম হোসেন। পরিচয়দানকারী এই প্রতারককে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

আটককৃত সাদ্দাম হোসেন যশোরের ঝিকরগাছা থানার আটুলিয়া গ্রামের কাওছার আলীর ছেলে। মঙ্গলবার ভোরে নওগাঁ শহরের একটি আবাসিক হোটেল থেকে স্ত্রীসহ তাকে আটক করা হয়।

পুলিশ সুপার জানান, সাদ্দাম হোসেন সুন্দরী মেয়েদের পটানোর কৌশল হিসেবে নিজের লাইফস্টাইল চেঞ্জ করে। সে একেক সময় একেক মেয়ের কাছে একেক পেশার পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক স্থাপন করে।

এছাড়া তাদের কাছ থেকে বড় অংকের টাকাও লুটে নেয় সে। এর আগে, প্রতারণা করে দুটি বিয়েও করে সাদ্দাম। একই সঙ্গে দুই স্ত্রীর ঘরে তার পুত্র ও কন্যা সন্তান রয়েছে।

তিনি আরো জানান, নওগাঁর এক নারী ভাইস চেয়ারম্যানের কাছ থেকে প্রতারণা করে তিন লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা সাদ্দাম। পরে ওই ভাইস চেয়ারম্যান জানতে পারেন- সে শহরের একটি আবাসিক হোটেলে স্ত্রীসহ অবস্থান করছে। বিষয়টি তিনি পুলিশকে জানালে অভিযান চালিয়ে স্ত্রীসহ হোটেল থেকে সাদ্দামকে আটক করা হয়।

পুলিশ সুপার জানান, তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় দুটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা